Breaking News
Home / TRENDING / পাক সফর নিয়ে আত্মপক্ষ সমর্থন সিধুর, বিপাকে কংগ্রেস

পাক সফর নিয়ে আত্মপক্ষ সমর্থন সিধুর, বিপাকে কংগ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ

সিধুর পাক সফর নিয়ে বিতর্ক বাড়ছে বৈ কমছে না। যদিও কংগ্রেস নেতা নভজৎ সিং সিধু নানা ভাবে নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন। তবে পাকিস্তানের সেনা প্রধানকে কোলাকুলি করে তিনি এবং তাঁর দল বড়সর বিপাকে পড়েছে৷ ইতিমধ্যে পাঞ্জাবের কংগ্রেস সরকারের মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটর সিধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে আদালতে৷ বিহারের মুজফফরপুর আদালতে এই অভিযোগ দায়ের হয়৷ সুধুর ওঝা নামে এক আইনজীবী অভিযোগটি করেছেন৷ তাঁর মতে, সিধুর আচরণ দেশের মানুষকে আহত করেছে৷ সুধুরের মামলাটি আদালতে গৃহীতও হয়েছে৷ আগামী সপ্তাহে শুনানি হবে৷

উল্লেখ্য, ইমরানের শপথ অনুষ্ঠানে পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু৷ পাশাপাশি সিধুকে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসতে দেখা যায়৷ ভারতে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ অনেকে সিধুর গায়ে ‘পাকিস্তান প্রেমী’ লেবেল সেঁটে তাঁকে ইসলামাবাদে পাঠিয়ে দেওয়ার দাবি জানান৷ এমন এক ইস্যু পেয়ে কংগ্রেসকে চেপে ধরে বিজেপি৷ বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, কংগ্রেসকে জবাব দিতে হবে। কারণ সিধু কেবল তাদের দলের নেতা নয়, পাঞ্জাব সরকারের মন্ত্রীও বটে। কীভাবে তিনি পাক সেনা প্রধানকে আলিঙ্গন করেন? সম্বিত পাত্র আরও বলেন, উনি কী কংগ্রেসের অনুমতি নিয়ে পাকিস্তান গিয়েছিলেন?

সিধুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসও৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বক্তব্য, পাক সেনা প্রধানকে জড়িয়ে ধরার ঘটনাকে তিনি সমর্থন করেন না৷ এই ভাবে দলের ভিতর ও বাইরে সমালোচিত হয়ে ব্যাকফুটে প্রাক্তন ক্রিকেটার৷

আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ‘কেউ (বাজওয়া) যদি আমার দিকে এগিয়ে এসে বলে, আমরা একই সংস্কৃতির বাসিন্দা এবং গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্ব উপলক্ষে করতরপুর সীমান্ত খুলে দেওয়া হবে, তাহলে আমার কী করা উচিত ছিল?’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *