নিজস্ব সংবাদদাতাঃ
চন্দ্রকোনা: প্লাস্টিক বাঁধাকপির আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনায়। আজ সকালে চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেটের বাজার থেকে একটি বড় সাইজের বাঁধাকপি কিনে আনেন চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুজিত রানার ছেলে সুকান্ত রানা। সুজিতবাবুর বৌমা মান্তু রানা ওই বাঁধাকপি কাটতে গেলে সন্দেহ হয় অন্য দিনের মত বাঁধাকপি কাটা যাছে না দেখে। এতেই বাড়ে কৌতূহল এবং নিজেরাই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। ওই বাঁধাকপিটির পাতা আগুনে পোড়াতে গেলে দেখেন কোনও মতেই পুড়ছে না। টানলে বাড়ছে। এতেই আতঙ্কিত হয় পরিবারটি। এই খবর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অরুপ ধাড়া জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news