Breaking News
Home / TRENDING / মহাজোটে ধাক্কা, কংগ্রেসে না কেজরি

মহাজোটে ধাক্কা, কংগ্রেসে না কেজরি

ওয়েব ডেক্স :

ফের ধাক্কা মহাজোটে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মহাজোট না করার সিদ্ধান্ত নিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লিতে এক সাক্ষাৎকারে আম আদমি পার্টির এই নেতা বলেন, “আমরা চেষ্টা করছি, দিল্লির সব আসনে একা লড়াই করার।” যা নিয়ে রাজনৈতিক শিবিরে শোরগোল পড়েছে।

 

আপের সঙ্গে কংগ্রেসের দীর্ঘদিন ধরে মতানৈক্য চলছে। কংগ্রেস ও আপের অনেক নেতাই দিল্লিতে জোট করার বিরুদ্ধে ছিল। যা নিয়ে তাদের মধ্যে তিক্ততা বারবার সামনে এসেছে। এদিন সেই প্রসঙ্গ টেনে কেজরিওয়াল বলেন, “আমাদের দু’পক্ষের তিক্ত বিরোধিতা সত্ত্বেও আমি মহাজোটের পক্ষেই ছিলাম। কারণ আমি মনে করি, মোদী-অমিত শাহ জুটিকে ক্ষমতা থেকে সরানোই এখন দেশবাসীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু কংগ্রেস বারবার আমার সেই আর্জি খারিজ করে দিয়েছে। তাই সব দরজা বন্ধ এবং আমরা একার  ক্ষমতাতেই লোকসভার সব আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস কি চায়? উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লিতে ওরা একা লড়ে বিরোধীদের দুর্বল করছে।”

 

এপ্রসঙ্গে বিজেপি এক কেন্দ্রীয় নেতার কথায়, “আমাদের প্রধানমন্ত্রী আগেই বলেছেন, এটা মহাজোট নয়, মহাভেজাল।  দেশের জনগণ এই মহাভেজালকে বর্জন করে, পুনরায় বিজেপিকে ক্ষমতায় আনবে।” তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতটির সবকটি আসনে জিতেছিল বিজেপি, এবার সাতটি আসনই আপ জিতবে বলে দাবি করেন আপ সুপ্রিমো।

 

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছাড়াই জোট করে আসন সমঝোতা করেছে অখিলেশের সপা ও মায়াবতীর বসপা। আর পশ্চিমবঙ্গে আগে থেকেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে আপ কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্তের ফলে, বিজেপি বিরোধী মহাজোট প্রশ্নের মুখে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *