তীর্থ মাহাতো
আশঙ্কাই সত্যি হল। শ্রীনগর থেকে সরে গেল ইস্টবেঙ্গল –রিয়েল কাশ্মীর ম্যাচ। সুবিধে হয়ে গেল ইস্টবেঙ্গলের। ভেনু বদল হলেও তারিখ ও সময় অপরিবর্তিত রয়েছে। অ্যারোজের বিরুদ্ধে ম্যাচ খেলে শ্রীনগরে ফিরছিলেন রিয়েল কাশ্মীরের ফুটবলাররা, বিমানবন্দরে খবর পান ম্যাচ দিল্লিতে সরে গেছে। তখন রিয়েল কাশ্মীর ফুটবলরারা কাশ্মীরে না গিয়ে আবার হোটেলে ফিরে যান। কাশ্মীরে আবার জঙ্গি হানায় হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা মনেপ্রাণে চাইছিলেন যে ম্যাচটা কাশ্মীর থেকে সরে আসুক। সেটাই হল। অ্যাডভান্টেজ লাল–হলুদের। এই ঠান্ডায় কাশ্মীরে খেলতে গিয়ে সমস্যায় পড়েছে অন্য টিমগুলো। তাই ইস্টবেঙ্গল চাইছিল যে ওখানে না খেলতে। ফেডারেশনের প্রতিনিধিরা কাশ্মীরে পৌঁছে গিয়ে সিদ্ধান্ত নেয় যে, ইস্টবেঙ্গলের ম্যাচ শ্রীনগরে হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news