Breaking News
Home / TRENDING / দিল্লিতে কেজরিওয়ালের বাড়ি ঘেরাও জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

দিল্লিতে কেজরিওয়ালের বাড়ি ঘেরাও জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়ি ঘেরাও করল জামিয়া মিলিয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। দিল্লির পরিস্থিতি নিয়ে প্রথমেই উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারি মাঝে মঙ্গলবার রাতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো সেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভালো তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের কেরল সফর বাতিল করেছেন। দফায় দফায় শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে খোঁজ নিচ্ছেন দিল্লির পরিস্থিতির।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে দিল্লিতে শান্তি ফেরানোর চেষ্টা করছেন। বুধবার সকালে তিনি উত্তেজনা প্রবণ এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন। ইতিমধ্যে দিল্লিতে মৃত্যুর সংখ্যা ১৭ ছুঁয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জনের বেশী।‌ এমতাবস্থায় পুলিশ প্রশাসনকে সক্রিয় করেই দিল্লিতে শান্তি ফেরাতে চায় প্রশাসন। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) পদে আনা হয়েছে এসএন শ্রীবাস্তব নামে এক আইপিএস কর্তাকে। তাঁর সঙ্গেও বৈঠক করেছেন অমিত শাহ (Amit Shah)।

অন্যদিকে সীলমপুর, জাফফরাবাদ, মৌজপুর, ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর প্রভৃতি এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন ডোভাল। ইতিমধ্যেই পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে গোটা উত্তর-পূর্ব দিল্লি জুড়ে।

ছবি সৌজন্যে: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *