Breaking News
Home / TRENDING / বিতর্কহীন সমাবর্তন ! খুশী রাজ্যপাল

বিতর্কহীন সমাবর্তন ! খুশী রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি।

কোনওরকম অশান্তি ছাড়াই শেষ হল বারাসতের পশ্চিবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত। কিছুদিন আগেই টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছিলেন, ২৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন তিনি। কিন্তু, টুইটের সময় তাঁর কাছে যায়নি সমাবর্তনের আমন্ত্রণ। স্বাভাবিকভাবেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতোই এক্ষেত্রেও অশান্তির আঁচ করেছিলেন অনেকেই। দায়িত্বগ্রহণের পর এই প্রথম নির্বিঘ্নে সমাবর্তনে অংশ নিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

সমাবর্তনে যোগ দিয়ে রাজ্যপাল বলেছেন, “আমার ও রাজ্য সরকারের মধ্যে যাবতীয় সংঘাতের প্রভাব বিশ্ববিদ্যালয়ের ওপর পড়ছে। তাই আমি সেই দ্বন্দ্ব মেটানোর আপ্রাণ চেষ্টা করছি এবং করব।” এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, “পশ্চিমবঙ্গে এখন সেই সময় এসেছে যখন এখানকার মানুষদেরও বুঝতে হবে কারও কোনও বিরুদ্ধ মত থাকলে সেই মতের ক্ষেত্রেও সৌজন্য দেখানো উচিত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *