Breaking News
Home / TRENDING / দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ,তীরবিদ্ধ বিজেপি কর্মী

দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ,তীরবিদ্ধ বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ

চিত্ত মাহাত, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার আগুইবনী গ্রাম পঞ্চায়েতে নেথুরা গ্রামে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের বচসা। তীরের আঘাতে গুরুতর জখম হন কল্যাণ রানা নামে এক বিজেপি কর্মী । বাড়ি আগুইবনী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি ও তৃণমূল দুইদলই দেওয়াল লিখন করছিল । কিন্তু তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনকারীরা বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়াল লিখছিল বলে বিজেপির কর্মীরা বাধা দেয় ,তাতেই দুপক্ষের মধ্যে বচসা বাধে। সেসময় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সাময়িক চলে গেলেও কিছুক্ষণ পরে তীর ধনুক নিয়ে এসে দূর থেকে তির ছুড়তে থাকে। ওই ছোড়া তীরে
জখম হন কল্যাণ রানা নামে এক বিজেপি সমর্থক। কল্যাণবাবুর গালের মধ্যে তীরের ফলা ঢুকে যায় । ওই অবস্থায় কল্যাণবাবুকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । পঞ্চায়েত নির্বাচনের আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হতে উঠল ঝাড়গ্রাম জেলা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *