নিজস্ব সংবাদদাতা
কাঠুয়া কাণ্ডে জল যতই গড়াচ্ছে, ততই প্রশ্ন উঠছে ঘটনায় ক্রাইম ব্রাঞ্চের ভূমিকা নিয়ে । সাধারনত সরেজমিন তদন্ত ও উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীকে ‘জিরো ইন’ করে ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু এক্ষেত্রে নিজেদের রুলবুক ফলো করেনি তারা। কাঠুয়া কাণ্ডে প্রথমে অপরাধীদের চিহ্নিত করে তারপর তাঁদের বিরুদ্ধে প্রমাণ ‘তৈরি করা হয়েছে’। হ্যাঁ ! প্রমাণ তৈরিই করা হয়েছে। । অন্তত উন্নত প্রযুক্তি তাই-ই বলছে। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে এসেছে, যা ক্রাইম ব্রাঞ্চের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। তাদের চার্জশিট যে কতটা ঠুনকো তা এই ফুটেজই প্রমাণ করে দেয়। এই সিসিটিভি ফুটেজে কাঠুয়া কাণ্ডের মূল অভিযুক্ত বিশাল জনগোত্রাকে একটি এটিএম থেকে টাকা তুলতে দেখা যাচ্ছে। এটিমটি উত্তর প্রদেশের মীরাপুরের। আর তারিখ এবং সময়- ১৫ জানুয়ারির দুপুর ৩টে বেজে ৫। তার মানে ক্রাইম ব্রাঞ্চের চার্জশিট অনুযায়ী যেদিন দুপুরে জম্মুর রসনা গ্রামে বিশাল ৮ বছরের মেয়েটির গলা টিপছিল, তখন তারই কোনও এক জন্মের যমজ ভাই মীরাপুরে এটিএম থেকে টাকা তুলছিল। এই ফুটেজ ভাইরাল হওয়ার পর ক্রাইম ব্রাঞ্চের যে ঘন ঘন গলা শুকিয়ে তেষ্টা পাবে, তাতে আর কী আশ্চর্যের! জানা গিয়েছে বিশাল ১৫ জানুয়ারির সন্ধ্যেবেলা আত্মীয়ের জন্মদিন পালন করেছিল মীরাপুরে। ক্রাইম ব্রাঞ্চ সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। কিন্তু তার কোনও উল্লেখ চার্জশিটে নেই। আরও আছে! বিশাল জনগোত্রা অপরাধের দিন কবে, কখন, কোথায় ছিল তার উল্লেখ থাকলেও, তাকে কোন জায়গা থেকে গ্রেফতার করা হল তা চার্জশিটে লিখতে বেমালুম ভুলেই গিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। তাই বারবার যে প্রশ্ন আমরা তুলছি। ছোট্ট মেয়েটির ন্যায় বিচারের নামে শ্যামের বোঝা রামের ঘাড়ে চাপাতে চাইছে কেউ? কাঠুয়ার ৮ বছরের মেয়েটির সঙ্গে যা হয়েছে তা নিষ্ঠুর ও নিন্দনীয়। কিন্তু তদন্তের নামে ক্রাইম ব্রাঞ্চ যা করছে তা কী মেয়েটির জন্য আরও অপমানজনক নয়? সাধারন মানুষের বোঝার আগেই ঘটনায় রাজনৈতিক রঙ লেগে গিয়েছে । তবে এর মধ্যেই সিবিআই তদন্তের দাবিও উঠেছে। জাতি, ধর্ম, দলের রঙ মুছে কবে কাঠুয়ার ছোট্ট মেয়েটি বিচার পাবে? আদৌ কী পাবে, প্রশ্ন রয়েই যাচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news