Breaking News
Home / TRENDING / তৃণমূলের দুষ্কৃতীর মারে আহত সিপিএম প্রার্থী

তৃণমূলের দুষ্কৃতীর মারে আহত সিপিএম প্রার্থী

প্রসেনজিত ধর:
আত্মীয়ের বাড়িতে লুকিয়েও শেষরক্ষা হল না। রীতিমতো ফিল্মী কায়দায় সিমিএম প্রার্থীকে খুঁজে বের করে মারধর করল তৃণমূলের গুণ্ডারা। জানা গিয়েছে, হুগলী জেলা পরিষদের ৩০ নং আসনে ধনিয়াখালী থেকে সিপিএম প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন কালিপদ ভূমিজ। মনোনয়নের পর তাঁকে একবার তৃণমূলের গুণ্ডারা তুলে নিয়ে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। হুমকিতে ভয় পেয়ে কানাজুলিতে নিজের বাড়ি ছেড়ে মনসাতলা বঙ্গপারায় আত্মীয় নাড়ু সোরেনের বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখানে গিয়ে কালিপদর ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ।হাঁসুয়ার কোপে দুটো পা গুরুতর জখম হয় তাঁর। গুড়াপ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *