নিজস্ব সংবাদদাতা
কাঠুয়া কাণ্ডে অষ্টম অভিযুক্তের বিচার হবে সাবালক হিসেবেই। মেডিকেল বোর্ডের রিপোর্টে জানানো হয়েছে ওই অভিযুক্তের বয়স ১৯ -২৩ র মধ্যে। যদিও নিজেকে নাবালক বলেই দাবি করে এসেছে ওই অষ্টম অভিযুক্ত । প্রমাণ হিসেবে নিজের পরীক্ষার সার্টিফিকেটও চণ্ডীগড় আদালতে পেশ করেছিল সে। কিন্তু তার মেডিকেল পরীক্ষার রিপোর্ট আসার পরই এই সিদ্ধান্ত জানায় আদালত। পাশাপাশি তাকে বাকি অভিযুক্তদের সঙ্গে শুক্রবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, কাঠুয়ায় ৮ বছরের একটি শিশুকে অপহরণ করে ধর্ষণ করে ৮ জন। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করে ফেলে দেয় তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news