Breaking News
Home / TRENDING / আরও দুটি চিটফান্ড কাণ্ডে জড়াল তৃণমূল নেতার নাম,তদন্তে সিবিআই

আরও দুটি চিটফান্ড কাণ্ডে জড়াল তৃণমূল নেতার নাম,তদন্তে সিবিআই

নীল বণিক

সিবিআই কর্তা রাকেশ আস্থানা এ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পর চিটফান্ড কোম্পানীগুলির তদন্তে নড়েচড়ে বসেছে গোয়েন্দারা। এবার টাওয়ার ও আইকোর চিটফান্ড কোম্পানীর সঙ্গে তৃণমূলের প্রভাবশালী এক নেতার যোগ খুঁজে পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী নেতআ বেশ কয়েকবার টাওয়ার গ্রুপের চিটফান্ডের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত বলে জানতে পারেন গোয়েন্দারা। রাতের অন্ধকারে রাজ্যের ঐ প্রভাবশালী মন্ত্রী টাওয়ার চিটফান্ডের অফিসে গিয়েছেন। সেখানে বসে বেশ কয়েকবার আর্থিক লেনদেন চালিয়েছেন বলে সিবিআয়ের গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে। প্রসঙ্গত সিবিআই প্রধান রাকেশ আস্থানা কলকাতায় ঘুরে যাওয়ার পর টাওয়ার ও আইকোর কোম্পানীর চিটফান্ড নিয়ে ফের তৎপরতা শুরু করেছে সিজিও কমপ্লেক্স। বর্ধমানের চিটফান্ড কোম্পানী আইকোরের বেশ কয়েকটি অনুষ্ঠানে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছে সিবিআই গোয়েন্দারা। সেইসব সিডিও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে সম্প্রতি। সেগুলিও খুটিয়ে পরীক্ষণ করছেন তদন্তকারীরা। তারপরেই রাজ্যের ঐ প্রভাবশালী নেতাকে টাওয়ার ও আইকোরের তদন্তের জন্য ডাকবে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *