Breaking News
Home / TRENDING / ওলা-উবেরের ভাড়ায় নিয়ন্ত্রণ, আসছে সরকারি অ্যাপ-ক্যাব

ওলা-উবেরের ভাড়ায় নিয়ন্ত্রণ, আসছে সরকারি অ্যাপ-ক্যাব

নিজস্ব সংবাদদাতা

একদিকে আজই জানিয়ে দেওয়া হল সরকারি অ্যাপ ক্যাব আনতে চলছে রাজ্য সরকার, অন্য দিকে ওলা-উবেরের ভাড়ায় রাশ টানা হল। অফিস টাইমে অ্যাপ ক্যাবে সার্জ নেওয়া যাবে না, জানিয়ে দিল সরকার৷ অ্যাপ ক্যাব নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় রাজ্য৷ এছাড়াও এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে প্রতি মাসে রাজ্যকে সার্জ নিয়ে স্টেটমেন্ট দিতে হবে সংস্থাগুলিকে৷ বেস ফেয়ার-সার্জ চার্জ নিয়ে স্টেটমেন্টের ভিত্তিতে ভাড়ার তালিকা বানাবে রাজ্য সরকার৷ নতুন নিয়মে সর্বোচ্চ ৪৫‍‍% সার্জ নেওয়া যেতে পারে৷ পাশাপাশি ক্যাবচালকদের আয়ও বাড়ানো হতে পারে৷ সিদ্ধান্তের কথা ক্যাব সংস্থাগুলিকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে রাজ্য৷ স্বভাবতই এই তৎপরতায় খুশি সাধারণ যাত্রীরা।
কারণ এতদিন ওলা-উবের ইচ্ছে মতো ভাড়া বাড়াত। যখনই ক্যাবের চাহিদা বেশি থাকত তখনই ভাড়াও বাড়ত দেড় থেকে তিন গুণ অবধি। বিশেষত প্রাকৃতিক বিপর্যয় কিংবা মিছিল-মিটিংয়ের সময় সার্জ প্রাইস অনেকটা বাড়িয়ে দেওয়া হত। বাধ্য হয়ে সংস্থাগুলির এই সিদ্ধান্তকে মেনে নিতে হত যাত্রীদের।
গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা হল এবার। বুধবার দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্জ চার্জ নেওয়া যাবে না৷ মূল ভাড়ার উপর কোনও পরিস্থিতিতেই ৪৫ শতাংশের বেশি সারচার্জ নেওয়া যাবে না। দুই সংস্থার প্রতিনিধিরাও বিষয়টি মেনে নিয়েছেন বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। সূত্রের খবর, এইসঙ্গে সরকার আগামীতে আনতে চলেছে নিজেদের অ্যাপ নিয়ন্ত্রিত ক্যাব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *