Breaking News
Home / TRENDING / অভিষেকের স্ত্রীকে শুল্ক দফতরের পাঠানো সমন খারিজ করল হাইকোর্ট

অভিষেকের স্ত্রীকে শুল্ক দফতরের পাঠানো সমন খারিজ করল হাইকোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শেষপর্যন্ত শুল্ক দফতরের জেরার হাত থেকে রেহাই পেলেন তৃণমূল (TMC) যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নরুলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কাস্টমস। বুধবার এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, রুজিরা বন্দ্যোপাধ্যায় নরুলাকে সমন পাঠানো বেআইনি। তাই কাস্টমসের আবেদন খারিজ করা হচ্ছে।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বছর ১৬ মার্চ। সেদিন গভীর রাতে থাইল্যান্ড থেকে দমদম বিমানবন্দরে ফিরলে রুজিরাকে সেখানেই আটকে দেন কাস্টমস অফিসাররা। অভিযোগ একাধিকবার তাঁদের ব্যাগ চেক করা হয়। পরদিন রুজিরা নিজেই কাস্টমসের এই আচরণের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ২২ মার্চ ডিউটি ফি ছাড়া সোনা এনেছেন বলে অভিযোগ তুলে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সামন পাঠায় কাস্টমস। এই অভিযোগের ওপর ভিত্তি করে হাইকোর্টেও মামলা দায়ের করে তারা।

গত লোকসভা ভোটের সময় এই বিষয়টি শোরগোল পড়ে যায়। সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে শুল্ক দফতরের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি অভিযোগ করেন, তাঁর ও দলের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থা এমন ঘটনা ঘটিয়েছে। সেই মামলার রায়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কাস্টমসের দায়ের করা মামলা খারিজ করে দেন। যেহেতু নিজেদের পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি শুল্ক দফতর। তাই পরবর্তী সময়ে রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে আর জিজ্ঞাসাবাদ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *