Breaking News
Home / TRENDING / শর্তসাপেক্ষে রথযাত্রায় রাজি নবান্ন!

শর্তসাপেক্ষে রথযাত্রায় রাজি নবান্ন!

নীল বণিক:

একগুচ্ছ আপত্তি জানিয়ে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিতে পারে রাজ্য। নবান্ন সূত্রে খবর, বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে রাজ্যের বেশ কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে। তবে সবকিছু দূরে সরিয়ে এবার নবান্ন গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিতে পারে বলে জানা গিয়েছে। নবান্ন চাইছে না স্পর্শকাতর এলাকাগুলিতে বিজেপি যাত্রা বের করুক। স্পর্শকাতর এলাকাগুলির তালিকা প্রত্যেক জেলার পুলিশ সুপাররা রাজ্য বিজেপিকে জানিয়ে দেবে সময় মতো। তাছাড়া ডিসেম্বরের ২৫ থেকে ৩১ পর্যন্ত রাজ্য বিজেপিকে যাত্রার অনুমতি দিতে চায় না রাজ্য প্রশাসন।

পাশাপাশি গঙ্গাসাগর মেলার সময়েও যাত্রার অনুমতি দিতে চাইছে না নবান্নের কর্তারা। এছারাও রাজ্য সরকার চাইছে রাজ্য বিজেপি ৪২ দিনের পরিবর্তে ১৪দিনের মধ্যে তাদের কর্মসূচি সম্পন্ন করুক। অর্থাৎ রাজ্য প্রশাসন বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার অনমতি দিলেও তার উপর একগুচ্ছ শর্ত চাপাতে পারে বলে নবান্ন সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *