Breaking News
Home / TRENDING / পাইলট নেই, আজ ফের ১৩০ উড়ান বাতিল ইন্ডিগোর

পাইলট নেই, আজ ফের ১৩০ উড়ান বাতিল ইন্ডিগোর

ওয়েব ডেস্ক:

প্রায় প্রতিদিনই ইন্ডিগোর উড়ান বাতিল হয়ে চলেছে। শুক্রবার সেই সংখ্যাটা দাঁড়াল ১৩০-এ। মূল কারণ পাইলটের অভাব। যদিও ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি মেনেই বিমানগুলির বাতিল হয়েছে।

উল্লেখ্য, সাধারণ মানুষের ভাষায়—সস্তায় পুষ্টিকর পরিষেবা মেলে ইন্ডিগোর থেকে। কিন্তু তা পেতে অন্য দাম দিতে হচ্ছে ইদানীং। কথায় কথায় বাতিল হয়ে যাচ্ছে উড়ান।

প্রতিদিন দেশের বিভিন্ন রুটে ইন্ডিগোর প্রায় ১,৩০০টি বিমান চলে। কিন্তু পাইলটের ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যদি কারণ দেখিয়ে বিমান বাতিলের বহর বাড়িয়েই চলেছে এই এয়ারলায়েন্স সংস্থা। বৃহস্পতিবার একাধিক কারণ দেখিয়ে বাতিল হয় ৭০টি বিমান। বুধবার ওড়েনি ইন্ডিগোর ৪৯টি বিমান। পরিস্থিতি এতটাই খারাপ যে, চলতি মাসের বাকি দিনগুলিতে গড়ে ৩০টি করে বিমান বাতিলের কথা আগে ভাগেই ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার কেন ১৩০টি বিমান বাতিল করা হল? ইন্ডিগো কর্তৃপক্ষের জবাব, বেঙ্গালুরু-সহ দেশের বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান চলাচলে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মহুর্তে পরিষেবা চালু রাখার মতো পর্যাপ্ত সংখ্যায় পাইলটও নেই ইত্যাদি।

এমত অবস্থায় ইন্ডিগোয় ভরসা রাখা যাত্রীরা যে চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন তা বলা বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *