Breaking News
Home / TRENDING / সত্যি হল সত্যপালের আশঙ্কা, কাশ্মীর ইস্যুতে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে পাকিস্তান

সত্যি হল সত্যপালের আশঙ্কা, কাশ্মীর ইস্যুতে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে পাকিস্তান

ওয়েব ডেস্ক:

যা ভাবা হচ্ছিল শেষ পর্যন্ত তাই ঘটল দেশের বিরোধী দলনেতার কাশ্মীর সম্পর্কিত মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে নালিশ জানাল পাকিস্তান। উপত্যকা থেকে ৩৭০ বিলোপ হওয়ার পর রাহুলের একটি মন্তব্য ছিল কাশ্মীরে ‘মানুষ মরছে’। রাষ্ট্রসংঘে লিখিত বিবৃতি দেওয়ার সময় রাহুলের এই মন্তব্যকেই উদাহরণ হিসেবে দেখাল পাকিস্তান।

জানা গিয়েছে, পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি মঙ্গলবার রাষ্ট্রসংঘের একাধিক আধিকারিকের হাতে ওই লিখিত বিবৃতিটি তুলে দেন। যথারীতি ওই বিবৃতিতে ভূস্বর্গ থেকে বিশেষাধিকার প্রত্যাহার নিয়ে আপত্তি জানিয়েছে ইসলামাবাদ।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘কাশ্মীরে যে হিংসা হচ্ছে তা নিজেদের বিবৃতিতে জানিয়েছেন ভারতের মূলধারার রাজনীতিবিদরাও। যেমন, কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, জম্মু-কাশ্মীরে মানুষ মরছে। একের পর এক ভুল পদক্ষেপ করা হচ্ছে সেখানে।’ সূত্রের খবর, এই পাকিস্তানের লিখিত বিবৃতিতে পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার নামও রয়েছে।

এদিকে পাকিস্তানের এহেন বিবৃতিতে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। পাল্টা বিবৃতি প্রকাশ করে পরিস্থিতি সামাল দিতে চাইছে কংগ্রেস। কংগ্রেসের বিবৃতি—‘জম্মু-কাশ্মীর নিয়ে রাহুল গাঁধীর বক্তব্য টেনে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে বিবৃতি জমা দিয়েছে পাকিস্তান। নিজেদের মিথ্যের ঝুলিকে সত্যি প্রমাণ করতে রাহুল গাঁধীকে এর মধ্যে টেনে এনেছে তারা। জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে। এই বিষয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়। পাকিস্তান জোর করে এই সত্যকে বদলে দিতে পারবে না।’

নিজেদের বিবৃতিতে এইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, বালুচিস্তান ও হুনজা’র মানবাধিকারের হাল নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। সে দেশে ৭ কোটি মুহাজিরের ওপর যে নির্যাতন চলছে, পাকিস্তানকে তার জবাব দিতে হবে বলেও উল্লেখ করে কংগ্রেস।

প্রসঙ্গত, পাকিস্তান যে ভারতের বিরোধী রাজনীতিকদের বিবৃতিকে হাতিয়ার করতে পারে তা একাধিকবার উল্লেখ্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি নেতারা। এইসঙ্গে ৩৭০ বিলোপ নিয়ে কংগ্রেস নেতাদের মন্তব্যে প্রথম থেকেই আপত্তি জানায় পদ্ম শিবির ও কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, কদিন আগেই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক আশঙ্কা প্রকাশ করে বলেন,  কংগ্রেস-সহ বিরোধী নেতাদের বিবৃতিকে পাকিস্তান ব্যবহার করতে পারে। জবাবে সত্যপাল মালিককে জম্মু-কাশ্মীর বিজেপির সভাপতি ঘোষণা করা উচিত বলে কটাক্ষ করেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

যদিও সত্যি হল সত্যপাল মালিকের আশঙ্কাই। উল্টো দিকে চরম অস্বস্তিতে পড়ল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *