Breaking News
Home / TRENDING / নারদাকাণ্ডে ২ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের

নারদাকাণ্ডে ২ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা।

সারধা-রোজভ্যালি-নারদা কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। সেই সূত্রেই এবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে ডেকে পাঠাল সিবিআই। বুধবার সকালে সাংসদের রিষড়ার বাড়িতে হাজিরার নোটিস আসে। আইনজীবির সঙ্গে কথা বলে সিবিআই অফিসে যাবেন বলে জানান তিনি। ডিএসপি সিবিআই রঞ্জিত কুমার সাংসদকে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা হতে বলেছেন। ৪১(এ) সিআরপিসি নোটিশ দেওয়া হয়েছে অপরূপা পোদ্দারকে। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে নারদার স্টিং অপারেশন করা হয় তৃণমুলের বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদের ওপরে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সেই ফুটেজ প্রকাশ্যে আসে। সেই অপারেশনে দেখা যায় একাধিক তৃনমুলের নেতা মন্ত্রী হাত পেতে টাকা নিচ্ছেন। তাতে অপরূপা পোদ্দারকেও দেখা যায় টাকা নিতে।

হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের এন্টি কোরাপশান ব্রাঞ্চ এই ঘটনার তদন্তে নামে। সেই তদন্তের জন্যই নারদা মামলায় আরামবাগের তৃনমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিস ধরাল সিবিআই। এর আগে সারধা‌ মামলায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনকেও ইতিমধ্যে সিবিআই জেরার করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *