Breaking News
Home / TRENDING / দক্ষিণবঙ্গে অস্বস্তিসূচক বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গে অস্বস্তিসূচক বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর

সূর্য সরকার।

নিম্নচাপ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। তাই দক্ষিণবঙ্গে অস্বস্তিসূচক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, বাঁকুড়া, কৃষ্ণনগর হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার ও রবিবার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসের প্রভাব স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২২.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ মাত্র ০.৬ মিলিমিটার। আর্দ্রতা চরমে পৌঁছেছে, সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮২ শতাংশ। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও ৩৬ শতাংশ। তবে কিছু সপ্তাহ আগেও যা ৫০ শতাংশ ছিল। বিগত চারদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টির জেরে ঘাটতি কিছুটা কমেছে। তবে এখনও অনেক বৃষ্টির প্রয়োজন রয়েছে। আবহাওয়াবিদদের মত অনুযায়ী ১০ থেকে ১৫ শতাংশ ঘাটতি থাকলে তা স্বাভাবিক বৃষ্টি বলে ধরে নেওয়া হয়। সেই অনুযায়ী এখন অর্ধেকের বেশি পরিমাণ ঘাটতি রয়েছে, তা স্পষ্ট।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বেশি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে আপাতত কোনও সতর্কবার্তা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *