Breaking News
Home / TRENDING / চিদম্বরম-পুত্রের বিপুল সম্পত্তি! বাজেয়াপ্ত করল ইডি

চিদম্বরম-পুত্রের বিপুল সম্পত্তি! বাজেয়াপ্ত করল ইডি

ওয়েব ডেস্ক:

যখন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল চিদম্বরম-পুত্রকে অকারণ হেনস্থা করা হচ্ছে, গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তখনই কার্তি চিদম্বরমের দেশ ও বিদেশের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কার্তির ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইএনএক্স মিডিয়ার অর্থ তছরুপের মামলায় ভারত, ইংল্যান্ড ও স্পেন মিলিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় প্রাক্তন অর্থমন্ত্রী-পুত্রের। এই সম্পত্তির মধ্যে রয়েছে ইংল্যান্ডে একটি বাড়ি ও বার্সেলোনার একটি টেনিস ক্লাব।

অভিযোগ, যখন পিটার ও ইন্দ্রাণী মুখার্জি আইএনএক্স মিডিয়ার মালিক ছিলেন, তখন আইএনএক্সের জন্য  প্রায় তিনশো কোটি টাকার বিদেশি লগ্নি পাইয়ে দেওয়া হয়েছিল। বিশাল লগ্নি আনতে যে সরকারি ছাড়পত্র লাগে, ঘুষের বিনিময়ে সে সব জোগাড় করে দিয়েছিলেন কার্তি। সেই সময় তাঁর বাবা পি চিদম্বরম ছিলেন কেন্দ্রে ইউপিএ সরকারের অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রভাবশালী নেতা।

ইডি কার্তির কোদাইকানাল, উটি ও দিল্লির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে।  এছাড়া চেন্নাইয়ের একটি ব্যাঙ্কে তাঁর একটি সংস্থার নামে ৯০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল। তাও আটক করা হয়েছে।

এদিকে নিজের সম্পত্তি বাজেয়াপ্তর কথা নিজেই টুইটারে শেয়ার করলেন কার্তি। তিনি লেখেন, বাজেয়াপ্ত করার প্রভিশনাল অর্ডার এসেছে, যা অত্যন্ত অদ্ভুত। কার্তি জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নেবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *