ওয়েব ডেস্ক:
জম্মু কাশ্মীরের কুপওয়াড়ায় হান্দওয়াড়ায় সেনা জঙ্গি সংঘর্ষ অব্যাহত। জানা গিয়েছে, দু থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনারা। এলাকা কর্ডন অফ করে এনকাউন্টার চালানো হচ্ছে। বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। এই সংঘর্ষের জেরে আজ কুপওয়াড়ায় ষ্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মান্নান বানীও রয়েছে। এএমইউর পিএইচডির ছাত্র মান্নান বানী এবছরের জানুয়ারি থেকে নিরুদ্দেশ ছিল। পরে জানা যায় মান্নান হিজবুল মুজাহিদীন সংগঠনে যোগ দিয়েছে। এদিকে, কাশ্মীরে সম্প্রতি হয়ে যাওয়া পুরভোটে অশান্তি ছড়াতে উপত্যকায় ৩০০ জন জঙ্গি অনুপ্রবেশ করেছে বলে জানতে পারে আইবি। এরপরই লিস্ট বানিয়ে অপারেশন শুরু করে সেনা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news