ওয়েব ডেস্ক:
কলকাতা : পরিবারের লোকই একাদশ শ্রেণির ছাত্রীটিকে দিনের পর দিন যৌন নিগ্রহ করত। দীর্ঘ সে কথা সে কাউকে বলতে পারেনি। এবার সাহস করে পরীক্ষার কথায় সেই ভয়ের, অপমানের কথা লিখল ছাত্রীটি।তার লেখা থেকেই জানা গিয়েছে তাকে যৌন নিগ্র করত তার আপন কাক ও খুড়তুতো ভাই।
ঘটনা নজরে আসে ১ অক্টোবর। ইউনিট টেস্টের খাতায় যৌন নিগ্রহের বিবরণ লেখে উত্তরপ্রদেশের বাদশাহপুরের একাদশ শ্রেণির ওই ছাত্রী অভিযোগ করে, একই ক্লাশে পড়া তার তুতো ভাই ও এক কাকা মাঝেমধ্যেই তার যৌন নিগ্রহ করে থাকে।
শিক্ষিকারা খাতার লেখা দেখে প্রধান শিক্ষিকাকে জানান। প্রধান শিক্ষিকা পুলিশে খবর দেন। পুলিশ স্কুলকে জানায়, শিশু সুরক্ষা কমিটির কাছে সবটা জানাতে। শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন শকুন্তলা ধুল জানিয়েছেন, নাবালিকা খুব আতঙ্কে আছে, তাই এখনও পর্যন্ত তার বয়ান রেকর্ড করা যায়নি।
বাদশাহপুর থানায় ২৩ বছরের অভিযুক্ত কাকা ও তুতো ভাইয়ের নামে পকসো আইনে মামলা রুজু করা হয়। যৌন নিগ্রহের অভিযোগে বুধবার দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের সামনে পেশ করা হলে বিচারক অভিযুক্ত কাকাকে ফরিদাবাদ জেলে পাঠান। নাবালক তুতো ভাইকে পাঠানো হয় ফরিদাবাদেরই কারেকশনাল হোমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news