নিজস্ব প্রতিবেদন:
করতারপুর করিডোর উদ্বোধনের দিন ঘোষণা করল প্রজেক্ট ডিরেক্টর। সোমবার প্রজেক্ট ডিরেক্টর আতিফ মাজিদ বলেন, ৯ নভেম্বর করতারপুর করিডোরের উদ্বোধন হবে এবং ১১ নভেম্বর গুরু নানক (Guru Nanak) দেবের জন্ম জয়ন্তী পালন করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ভারত থেকে প্রত্যেকদিন ৫ হাজার তীর্থযাত্রী দর্শন করতে আসতে পারবে। পরবর্তীকালে বাড়িয়ে ১০ হাজার তীর্থযাত্রী আসার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি মাজিদ বলেন, শরণার্থীদের জন্য ১৫২টি কাউন্টার তৈরি করা হয়েছে। আমরা আগন্তুকদের বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা প্রদান করব। এই করিডোরটি পাকিস্তানের (Pakistan) করতারপুর এলাকায় দুই দেশের সাহায্যে শিখ শরণার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এর আগে জম্মু-কাশ্মীর থেকে সংবিধনের ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে করতারপুর করিডোর নিয়ে ভারত-পাক আলোচনা হয়। ওই আলোচনায় দুই দেশের ১৫ জন করে আধিকারিক উপস্থিত ছিলেন।
গুরু নানকদেবের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শরণার্থীদের ভিসা দেবে পাকিস্তান। তারপর নভেম্বর থেকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে। করতারপুর করিডোর পঞ্জাবের গুরুদাসপুর থেকে ৩ কিমি দূরে ভারত-পাক সীমান্তে অবস্থিত। শিখ ধর্মালম্বীদের মতে, ১৫৩৯ সালে এখানে গুরু নানক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই থেকে এটি একটি ধর্মীয় স্থানে পরিণত হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news