Breaking News
Home / TRENDING / মা নর্মদা দেবীর পুজোর মাধ্যমে জন্মদিনের শুরু প্রধানমন্ত্রীর

মা নর্মদা দেবীর পুজোর মাধ্যমে জন্মদিনের শুরু প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) ৬৯ তম জন্মদিন। এই উপলক্ষে আজ প্রধানমন্ত্রী মোদী সর্দার সরোবর বাঁধে গিয়ে মা নর্মদা দেবীর পুজো করবেন। এরপর তিনি নর্মদা মহোৎসবের অনুষ্ঠানে শামিল হবেন। এখান থেকে মোদী স্ট্যাচু অফ ইউনিটিতে (Statue of Unities) গিয়ে সর্দার বল্লভভাই পটেলের ( Sardar Vallabhbhai Patel) মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

সূত্রের খবর, এদিন সকাল ৬ টায় আমেদাবাদে গিয়ে মা হীরাবেন মোদীর (Hiraben Modi) সঙ্গে দেখা করার কথা ছিল মোদীর। কিন্তু সময় পরিবর্তন করে তা দুপুর করা হয়েছে। এছাড়া আজ মোদীর মন্দিরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি একটি জনসভায় যোগ দেবেন। তারপর তিনি গাঁধীনগরের (Gandhinagar) উদ্দেশ্যে রওনা হবেন।

আজ মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি নেতারা তাঁকে শুভেচ্ছা জানান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নতুন ভারত আমাদের কাছে প্রেরণা।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন, “দৃঢ় ইচ্ছাশক্তি, নির্ণায়ক নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের প্রতীক দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে হার্দিক শুভকামনা জানাই।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, “মোদীর দূরদর্শী নেতৃত্বের জন্য দেশ আজ উঁচু জায়গায় স্থান পেয়েছে। আজ বিশ্বজুড়ে ভারতের স্থিতি অনেক মজবুত। এর জন্য মোদীর নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী কে জন্মদিনে শুভেচ্ছা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *