নিজস্ব প্রতিবেদন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। অমিত শাহের ওই মতের বিরুদ্ধে মুখ খুললেন সিনেমা ছেড়ে রাজনীতিতে আসা কমল হাসান। সোমবার কমল হাসান বলেন, ১৯৫০ সালে দেশবাসী তাঁদের নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। কোনো শাহ, সম্রাট বা সুলতান এসে এই প্রতিশ্রুতি নষ্ট করতে পারে না।
মক্কল নিধী মইয়ম নেতা হাসান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অশোক স্তম্ভ ও সংবিধানের প্রস্তাবনার পাশে দাঁড়িয়ে বলেন, “ভাষা নিয়ে আবার একটি আন্দোলন হবে। যা তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর থেকেও বড় আন্দোলন হবে। আমি সমস্ত ভাষাকে সম্মান করি। কিন্তু তামিল আমার মাতৃভাষা থাকবে।”
ওই ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, অনেক রাজা ভারতকে এক করার জন্য রাজ্যপাট ত্যাগ করেছেন। কিন্তু মানুষ নিজের ভাষা, সংস্কৃতি ও পরিচয়কে কখনো ছেড়ে চলে যায় না। দেশের সব মানুষ খুশি বাংলায় জাতীয় সংগীত গেয়ে। আগামী দিনেও তাঁরা এভাবে চলবে। কারণ জাতীয় সংগীত যিনি রচনা করেছেন, তিনি জাতীয় সংগীতের মধ্যে সব ভাষা ও সংস্কৃতিকে সম্মান দিয়েছেন। এই জন্যই এটি আমাদের জাতীয় সংগীতের মর্যাদা পেয়েছে। ভিডিওয়ের শেষে তিনি বলেন, ভারতের সমৃদ্ধির জন্য তামিলকে সারাজীবনের জন্য বাঁচতে দিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news