Breaking News
Home / TRENDING / চিনে বাড়ছে কারোনা ভাইরাসের দাপট

চিনে বাড়ছে কারোনা ভাইরাসের দাপট

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসের (Karona Virus) দাপট আরও বাড়াল চিনে (China)। শুধু রবিবারেই এই ভাইরাসে আক্রান্ত ৮০ জনের মৃ্ত্যু হয়েছে। প্রায় ৬ হাজার মানুষকে আক্রান্ত সন্দেহে নজরদারিতে রাখা হয়েছে। হংকং, তাইওয়া্ন এবং মাকাও এ এই রোগে ১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারাত্মক এই অসুখ থাবা বসাচ্ছে চিনের বাইরেও।

থাইল্যান্ডে সাতজন অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে মোট আটজন এছাড়াও আমেরিকা, ফ্রান্স , ভিয়েতনাম , কোরিয়া , জাপান , মালয়েশিয়া , নেপাল সহ আরও বেশ কিছু জায়গা থেকে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যেখান থেকে এই রোগের উৎপত্তি সেই ইউহান –এর মেয়র জানিয়েছেন আরও হাজার জন এই এলাকায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
মারণব্যাধিকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফ থেকে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক সন্মেলনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই নববর্ষ ছিল চিনে। এই সময়টা বসন্ত উৎসবের ছুটি থাকে শহরে। সব ছুটি বাড়ানো হয়েছে। অফিসের কাজ যতটা সম্ভব কাজ অনলাইন করা হচ্ছে। স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *