Breaking News
Home / TRENDING / প্রজাতন্ত্র দিবসের মিছিলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ডানকুনিতে

প্রজাতন্ত্র দিবসের মিছিলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ডানকুনিতে

নিজস্ব প্রতিনিধি।

প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংস্থার মিছিলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল ডানকুনিতে। রবিবার অরাজনৈতিক এই মিছিলে যোগ দেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। বিজেপি (BJP) কর্মীদের মিছিলে যোগদান নিয়ে স্থানীয় কিছু তৃণমূলের কর্মী সঙ্গে শুরু বচসা হয়। বিজেপির অভিযোগ তাদের মিছিলে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূলের দাবি, ডানকুনিতে মিছিল যাওয়ার বিজেপির কর্মীরাই তৃণমূলের ওপর হামলা চালায় I

লাঠিসোটা নিয়ে একে অপরকে উপর চড়াও হন তৃণমূল (TMC) ও বিজেপির কর্মীরা। সংঘর্ষের জেরে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনা স্থানে ছুটে আসে ডানকুনি থানার পুলিশ। পুলিশের সামনেই চলে মারামারি ভাঙচুর। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডানকুনি থানায় দু পক্ষই লিখিত অভিযোগ করে। উভয় পক্ষের ছয় জনকে আটক করেছে পুলিশ। আহত ১০ জন।

তৃণমূলের দাবি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “বিজেপি বিশৃঙ্খলা গণ্ডগোল পাকানোর জন্য প্রস্তুত থাকে সব সময়।আজও ডানকুনিতে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। মারধর করে দোকান পাঠ ভাঙচুর করে। আমাদের কর্মীরা লিখিত অভিযোগ করছে।” বিজেপির পক্ষে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল ঘোষ বলেন, “এনজিও তরফে একটি মিটিং মিছিল চলছিল ডানকুনিতে আমাদের শেষ মিছিলের শেষের দিকে তৃণমূল আমাদের কর্মীর উপর হামলা চালায়। দোকান ভাঙচুর করে পরবর্তীকালে ডানকুনি চৌমাথায় ফিরে গেলে মিছিলে কর্মীরা তাদের তারা করতেই পালিয়ে যায় আমরা ডানকুনি থানায় লিখিত অভিযোগ করছি।”

ডানকুনিতে বিজেপি তৃণমূল সংঘর্ষের সময় বাড়ার সঙ্গে বাড়ে উত্তেজনা।ডানকুনিতে বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হয়।তৃণমূল ও বিজেপি সংঘর্ষ থামাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ রাফ ও বিশাল পুলিশ বাহিনী এলে।পুলিশ কে লক্ষ্য করে ইটপাটকেল ছাড়া হয়।আহত হয় কনস্টেবল বুদ্ধদেব পর্বত সহ বেশ কয়েকজন।ডানকুনির হিমা নগর এলাকায় পরিস্থিতি সামলাতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস।উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *