Breaking News
Home / TRENDING / এয়ার ইন্ডিয়া বিক্রির দরপত্র ডাকল কেন্দ্র

এয়ার ইন্ডিয়া বিক্রির দরপত্র ডাকল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি।

এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র ডাকল কেন্দ্র। সোমবার মোদী সরকার এক প্রাথমিক তথ্য স্মারকলিপি (প্রিলিমিনারি ইনফরমেশন মেমোরান্ডাম) জারি করে জানায় যে এয়ারইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেবে সরকার।

শুধু তাই নয় এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ অংশীদারিত্ব যে উড়ানগুলি চলত এবার নিয়মঅনুযায়ী সেগুলির আধা অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া যাবে। ১৭ই মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। এছাড়াও এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস, এয়ারলাইন অ্যালায়েড সার্ভিস এবং হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়াতেও অংশীদারীত্ব ছিল এয়ারইন্ডিয়া। তবে এগুলি এখনই বিক্রি করা হবে না। এসব আপাতত এয়ার আন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড এ হস্তান্তর করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *