Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণ রুখতে রেলে বন্ধ বিছানা-কম্বল দেওয়া

করোনা সংক্রমণ রুখতে রেলে বন্ধ বিছানা-কম্বল দেওয়া

নিজস্ব প্রতিনিধি।

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে বিছানা-কম্বল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বাতানুকুল কামরাগুলিতে প্রয়োজনে এসি-র তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে যাতে কম্বল বা চাদরের দরকার না পড়ে। খুব প্রয়োজন ছাড়া যাত্রীদের বিছানা অথবা কম্বল দেওয়া হবে না। কারণ কম্বল সব থেকে বেশি সংক্রমণ ছড়ায়। তাই দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় জমায়েত, খুব বেশি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার কথাই বলা হচ্ছে।

ট্রেন সফরে বিশেষত বাতানুকুল কামরাগুলিতে যে বিছানা ও কম্বল দেওয়া হয় যাত্রীদের তা পরিষ্কার করা হলেও, জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। ফলে জরুরি ব্যবস্থা হিসেবে আপাতত এসি কোচগুলিতে কম্বল ও বিছানা দেওয়া বন্ধ করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস আটকাতে এসি-র তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে যাতে কম্বলের দরকার না পড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *