নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসের আতঙ্কের পরিস্থিতিতে পুর ভোট আদৌ সম্ভব কী ? এমনই প্রশ্ন তুলে সোমবারের সর্বদল বৈঠকে পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে পারে বিজেপি। বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা হু ইতিমধ্যে নভেল করোনা ভাইরাসকে মারি আখ্যা দিয়েছে। যার জেরে দেশের সব প্রান্তের স্কুল-কলেজ-মাদ্রাসা সিনেমা হল যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় কিভাবে পুর নির্বাচন হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক দলগুলি। পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়েছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সে যেতে পারে পুর নির্বাচন। যদিও, কলকাতা ও হাওড়া পুর নিগম এলাকায় ভোট হওয়ার কথা।
বিজেপির তরফে জানানো হয়েছে, সোমবার নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে এই বিষয়টি তুলে ধরা হবে। পাশাপাশি, করোনা আতঙ্কে জনজীবন বিপর্যস্ত এই দিক বিবেচনা করে যদি কমিশন পুর নির্বাচন পিছনোর সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে বিজেপির সমর্থন থাকবে। চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও এপ্রিলের মাঝামাঝি কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে এখনও সে অর্থে প্রচার শুরু করেনি কোনও রাজনৈতিক দল। শনিবারই সতর্কতামূলক ভাবে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যে কোনও জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে পুর নির্বাচন সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news