Breaking News
Home / TRENDING / করোনা আতঙ্ক: পাঁচ রাজ্যের মানুষকে ঢুকতে দেবে না কর্ণাটক

করোনা আতঙ্ক: পাঁচ রাজ্যের মানুষকে ঢুকতে দেবে না কর্ণাটক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বেশ কিছু ছাড় দিয়ে চতুর্থ দফার লকডাউন (Lockdown) শুরু হয়েছিল। আর তাতেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বলে একাংশ মনে করছেন। এই পরিস্থিতিতে দেশের পাঁচটি রাজ্য থেকে কোনও ব্যক্তিকেই নিজেদের রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিল বিজেপি (BJP) শাসিত কর্নাটক (Karnataka) সরকার।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কর্ণাটক সরকার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই পাঁচটি রাজ্য থেকে কাউকেই কর্ণাটকে ঢুকতে দেওয়া হবে না। এমনকি এই পাঁচটি রাজ্যের সঙ্গে কর্ণাটকের থাকবে না কোনও ট্রেন ও বিমান যোগাযোগ ব্যবস্থা। এই সিদ্ধান্তের পিছনে কর্ণাটক সরকারের যুক্তি, স্পেশ্যাল ট্রেন ও ওই ৫টি রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর ফলে কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। সেজন্যই সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তবে বিজেপি শাসিত কর্ণাটকের এই ভূমিকায় বিপাকে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধী শাসিত রাজ্যগুলোর যুক্তি, কেন্দ্র পরিকল্পনাহীন লকডাউন করার ফলেই এমন সমস্যা তৈরি হয়েছে। লকডাউনের প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী যে যেখানে রয়েছেন সে সেখানেই থাকবেন। কিন্তু তারপর চতুর্থ দফায় ট্রেন চালিয়ে পরিযায়ীদের ফেরত নিতে বাধ্য করছেন কেন্দ্র। ফলে পরিযায়ীদের মাধ্যমে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে।

প্রসঙ্গত, আজই কর্ণাটকে ১১৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কর্নাটকে করো না আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৫৩৩। মৃতের সংখ্যা ৪৭। দু’দিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা (BS Yedurappa) ধর্ম স্থান খুলে দেওয়ার আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে কিন্তু পরবর্তীকালে কেন্দ্র তা বাতিল করে দেয়। এবার করোনা সংক্রমণ ঠেকাতে ফের সক্রিয় হয়েছে কর্ণাটক সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *