Breaking News
Home / TRENDING / মগরাহাটে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

মগরাহাটে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃণমূল (TMC) কর্মীদের হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট-১ ব্লকের চৌকিতলায় বিজেপি কর্মীদের ওপর আচমকাই বিজেপি (BJP) কর্মী মোহন মন্ডল ও আরও চারজনের ওপর হামলা করে একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ, আমফান ঘূর্ণিঝড়ের এলাকায় পড়ে যাওয়া গাছ কাটাকে কেন্দ্র করে এলাকার যুবকদের মধ্যে ছোট গোলমাল হয়েছিল ‌ তাতেই রাজনৈতিক রং চড়িয়ে তৃণমূল বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে হামলা করায়। এই হামলায় গুরুতর আহত হয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি।

মগরাহাট থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাদেরই এক কর্মীকে গ্রেফতার করে বলে অভিযোগ করেছেন এলাকার বিজেপি নেতা গৌর ঘোষ। তিনি বলেন, “বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। ঘটনায় যে কেউ প্রাণ হারাতে পারতেন। পুলিশ আমরা অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বরং আমাদের একজন সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।” যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তাঁরা কোনও যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *