ওয়েব ডেস্ক:
কর্ণাটকের নাটক অব্যাহত। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী মঙ্গলবার পর্যন্ত ইস্তফা বিষয়ে কর্নাটকের বিধানসভার অধ্যক্ষ কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এবং আজই বাদল অধিবেশনের প্রথম দিনে আস্থা ভোট করার প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। বলা ভালো কৌশলী চাল খেললেন তিনি।
প্রসঙ্গত, হাত এখনও তিন দিন। জোট সরকারের পদত্যাগী বিধায়কদের উপর হুইপ জারি করে কংগ্রেস ও জেডিএস। তাঁদের বিধানসভায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিধায়ক পদ বাতিল হওয়ার আশঙ্কায় জোটের সব বিধায়কই এ দিন বিধানসভায় আসেন। এরপরই স্পিকারের কাছে কৌশলী কুমারস্বামী আস্থা ভোটের আর্জি জানান।
উল্লেখ্য, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেন ৮ বিধায়ক। স্পিকার জানিয়ে দেয়, সব কিছু খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে স্পিকারের বিরুদ্ধে গাফিলতি ও অভ্যব আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বিক্ষুব্ধ বিধায়করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news