নিজস্ব সংবাদদাতাঃ
রাজনৈতিক মিছিলে অভিনব হিংসার ঘটনা ঘটল কর্ণাটকে। টুমকুরে কংগ্রেসের মিছিলে অ্যাসিড হামলা করল দুষ্কৃতীরা। যে ঘটনায় জখম হয়েছেন অন্তত পক্ষে ২৫জন। গুরুতর জখম ৮জন।
সূত্রের খবর, কংগ্রেসের প্রার্থী এনায়েতুল্লা খানের বিজয় মিছিল যাওয়ার সময় রাস্তার ধার থেকে কেউ একজন বোতলে করে অ্যাসিড ছুঁড়ে দেয়৷ তাতেই অনেকে জখম হন৷ তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এদিকে রাজ্যের ১০৫টি পুরসভা ও ২৭০৯টি ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে ১০০০টি ওয়ার্ড গিয়েছে এই জোটের পক্ষে৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news