নিজস্ব সংবাদদাতাঃ
টালিগঞ্জ টলিউড হয়েছিল যাঁর করিশ্মায় সেই মহানায়ক উত্তমকুমারের ৯৩তম জন্মদিন আজ। রূপলী পর্দার অবতারের আবির্ভাব দিবসের সকালে পালিত হল তাঁর জন্মদিন।
টালিগঞ্জে মহানায়কের মূর্তির পাদদেশে ‘উত্তম স্মৃতি সংসদ’-এর অস্থায়ী মঞ্চে ২০ পাউন্ডের কেক কাটলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার, অভিনেতা অরিন্দম গাঙ্গুলী, সংগীত শিল্পী অন্বেষা সহ অসংখ্য মহানায়ক অনুরাগী। সাধারণ মানুষ তো বটেই, দেখা গেল আজকের নায়ক নায়িকারা এত বছর পরেও সত্যজিৎ-এর ‘নায়ক’কে নিয়ে মুগ্ধ।
এদিন উত্তমকুমারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান সকলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news