Breaking News
Home / TRENDING / লেকে আত্মঘাতী এইডস রোগী, আতঙ্কে জল বদলে ফেললেন গ্রামবাসীরা

লেকে আত্মঘাতী এইডস রোগী, আতঙ্কে জল বদলে ফেললেন গ্রামবাসীরা

ওয়েব ডেস্ক:

লেকের জলে ডুবে আত্মঘাতী হয়েছেন এক এইডস রোগী, সংক্রমণের ভয়ে জলই পালটে ফেলল গ্রামবাসীরা। কুসংস্কার আচ্ছন্ন এমন ঘটনা ঘটল কর্ণাটকের মোরাব গ্রামে। এইচআইভি সংক্রমণ থেকে বাঁচতে আস্ত লেকের জল পালটে ফেলার সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষ। কর্ণাটকের ধারওয়ার জেলার এই লেকটি রয়েছে ৩৬ একর এলাকাজুড়ে। সূত্রের খবর, এলাকার মানুষ এই লেকেরই জল পান করেন।

কিন্তু গত ২৯ নভেম্বর লেকের জলে ডুবে আত্মঘাতী হন এইচআইভি আক্রান্ত এক মহিলা। এরপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে—লেকের জল আর পানের যোগ্য নেই। কারণ তাতে করে এইচআইভি সংক্রমণ হতে পারে।

হুবলি-ধারওয়ার পুরসভার মেডিক্যেল অফিসার ড. প্রভু বিরাদারের কথায়, এক এইচআইভি সংক্রমিত মহিলা ওই লেকের জলে ডুবে আত্মঘাতী হন। তার পর থেকেই ওই গ্রামের লোকজন পাম্প দিয়ে লেকের জল বের করতে শুরু করেছেন। এটা পুরো অবৈজ্ঞানিক। জলে ডুবে কোনও এইডস রোগী আত্মঘাতী হলে সেই জলে এইচআইভি সংক্রমণ হয় না। অন্যদিকে, এলাকার পঞ্জায়েত ডেভলপমেন্ট অফিসার বি নাগরাজ কুমার বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন পর ওই মহিলার দেহ লেকের জলে ভেসে ওঠে। তাই গ্রামবাসী সিদ্ধান্ত নেন ওই জল পান করবেন না।

যদিও ঘটনা জানতে পেরে পঞ্চায়েত আধিকারিকরা গ্রাম ছুটে যান। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন, এভাবে সংক্রমণ হয় না। তবে তা মানেননি গ্রামবাসীরা। বর্তমানে তারা পানযোগ্য জল আনছেন ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *