ওয়েব ডেস্ক:
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ বিজপির। আগামীকালকের রথযাত্রার অনুমতি পেতে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। প্রথমে রাজ্য সরকার বিজপির ‘গণতন্ত্র বাঁচাও’ রথযাত্রার অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন করেচিল গেরুয়া শিবির। কিন্তু আদালত বৃহস্পতিবার বিকেলে রায় দেয় বিজেপির আবেদনের বিরুদ্ধে। আদালত জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এও জানান হয়, আগামী ৯ জানুয়ারি অবধি রথযাত্রা করা যাবে না ইত্যাদি। এদিকে বিজেপি তাদের রথযাত্রার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। কোচবিহারে পৌঁছে গেছেন কেন্দ্রী নেতা কৈলাস বিজয়বর্গী সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এমত অবস্থায় সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করল বিজেপি। যেহেতু কাল সকাল ১০টায় রথযাত্রার শুরু হওয়ার কথা তাই প্রধান বিচারপতিকে আজই স্পেশাল কোর্ট বসানোর আবেদন করল বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news