ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত বিজেপির আবেদনে সাড়া দিলেন প্রধান বিচারপতি। তবে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবে শুনানি। সেই শুনানির উপর ভিত্তি করে রায় দেবে ডিভিশন বেঞ্চ। তারপরেই জানা যাবে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রার আইনি অনুমতি মিলছে কিনা।
উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির কাছে যায় বিজপি। তারা চায় ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রায় দিক। প্রথমে রাজ্য সরকার বিজপির ‘গণতন্ত্র বাঁচাও’ রথযাত্রার অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন করেচিল গেরুয়া শিবির। কিন্তু আদালত বৃহস্পতিবার বিকেলে রায় দেয় বিজেপির আবেদনের বিরুদ্ধে। আদালত জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এও জানান হয়, আগামী ৯ জানুয়ারি অবধি রথযাত্রা করা যাবে না ইত্যাদি। এদিকে বিজেপি তাদের রথযাত্রার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। কোচবিহারে পৌঁছে গেছেন কেন্দ্রী নেতা কৈলাস বিজয়বর্গী সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। কাল আসবেন অমিত শাহ। এমত অবস্থায় সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে চেয়েছিল বিজেপি। যেহেতু কাল সকাল ১০টায় রথযাত্রার শুরু হওয়ার কথা তাই প্রধান বিচারপতিকে আজই স্পেশাল কোর্ট বসানোর আবেদন করেছিল বিজেপি। এরপরি বিচারপতি জানালেন, আজ সম্ভব না, কিন্তু আগামী সাড়ে ১০টা নাগাদ এই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে।
সব মিলিয়ে আগামীকালের রথযাত্রা আইনি অনুমতি নিয়ে জটিলতা কাটল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news