Breaking News
Home / TRENDING / মুকুলকে জেরা করতে দিল্লি যাবে কলকাতা পুলিশ, প্রতিহিংসা, বলছে গেরুয়া শিবির

মুকুলকে জেরা করতে দিল্লি যাবে কলকাতা পুলিশ, প্রতিহিংসা, বলছে গেরুয়া শিবির

ওয়েব ডেস্ক:

এবার বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ।

সূত্রের খবর, আগামীকাল ৩০ জুলাই বিজেপি নেতার সঙ্গে কথা বলতে চায় কলকাতা পুলিশ। বড়বাজারের একটি দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রয়োজনে দিল্লিতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এদিকে কলকাতা পুলিশের নোটিশের পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুকুল রায়।

সোমবার তিনি দাবি করেন, ‘এই মামলার রায়দান হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারপরও কেন জিজ্ঞাসাবাদ!’ এরই মধ্যে জানা গিয়েছে, বড়বাজারের আরও একটি জামিনযোগ্য মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় মুকুল রায়ের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে বিজেপির বিপুল উত্থানের কাণ্ডারি যে মুকুল রায় তা নতুন করে বলার নয়। যার উল্টো দিকটা হল তৃণমূলের ক্রমশ পতন। ফলে গেরুয়া শিবির গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *