Breaking News
Home / TRENDING / সকালে পালিয়ে ঘরের চিতা ঘরে ফিরল দুপুরে

সকালে পালিয়ে ঘরের চিতা ঘরে ফিরল দুপুরে

নিজস্ব সংবাদদাতা:

সকালে পালিয়ে ছিল, দুপুরে পাকড়াও হল বেঙ্গল সাফারির চিতা। আজ নতুন বছরের প্রথম দিন। স্বভাবতই শিলিগুরির বেঙ্গল সাফারিতে সাফারি করতে আসা দর্শকের ভিড় ছিল অন্যদিনের তুলনায় বেশি। আর সেইদিনই কিনা বিপত্তি। সকাল সকাল কর্তৃপক্ষ জানায় তারের পাঁচিল টপকে পালিয়েছে একটি চিতা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্বাভাবিক ভাবেই।

চাঞ্চল্য দু’রকমের প্রথমত, চিতা পালানোয় বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ অস্বস্তিতে পড়ে। বছরের প্রথম দিন বাড়তি সাফারির বদলে পার্কের পরিবেশ হয়ে যায় থমথমে। ভয়ে পর্যটক কমে যায়। অন্য দিকে আরেক দুশ্চিন্তা পলাতক ওই চিতা এখন কোথায়! বেঙ্গল সাফারি এলাকা থেকে শিলিগুড়ি শহর এমন কিছু দূরে নয়, যদি লোকালয়ে ঢুকে পড়ে বাঘ তাহলে তো আরও বড় বিপদ।  কিন্তু না শেষ পর্যন্ত ঘরের চিতা ঘরে ফিরল দুপুরে।

সূত্রের খবর, সকালে গাছ বেয়ে সে পাঁচিল টপকে পালিয়েছিল বটে। তবে দুপুরে তাকে শনাক্ত করা গেছে। কোথায়, কখন তা অবশ্য জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *