ওয়েব ডেস্ক:
করিমপুরের ভোট রহস্য—শুনতে থ্রিলারের শিরোনাম মনে হলেও ঘটনা বাস্তব। থ্রিলিং তো বটেই। উল্লেখ্য, সোমবার অর্থাৎ ভোটের দিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে জঙ্গল ফেলা হয়েছিল। যা করেছিলেন একদল তৃণমূল কর্মী। আর করিমপুরের ওই বুথে বিজেপি ভোট পেল হাতে গুনে ২টি। একটি সংবাদ মাধ্যম এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে জয়প্রকাশ যেখানে মার খান তার পাশের বুথেও বিজেপির ভোট মোটে ৩৮টি।
গেরুয়া শিবিরের এমন হাতেগোনা ভোট পাওয়া দেখে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে ভোট হয়েছে? ঘটনা এখানেই শেষ নয়। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, করিমপুরের ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩২ নম্বর বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন ২টি। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিনহা রায় পেয়েছেন ৭০৭টি ভোট। মোট বৈধ ভোট পড়েছে ৭৩৯টি। ৩৩ নম্বর বুথে বিজেপি প্রার্থীর ঝুলিতে ৩৮ ভোট। অন্যদিকে ৬৩৪টি ভোট পেয়েছে তৃণমূল। ২১ নম্বর বুথ, বিজেপি প্রার্থী পেয়েছেন ৭টি ভোট। ৯৪৩টি ভোট পেয়েছে ঘাসফুল। ২৮ নম্বর বুথে বিজেপি ও তৃণমূলের ভোট যথাক্রমে ৮ ও ৭০১।
অর্থাৎ কিনা অধিকাংশ বুথে এক অংকের সংখ্যায় ভোট জুটেছে বেচারা বিজেপির! যা দেখেশুনে বিজেপি নেতৃত্বের অভিযোগ, ফলাফলেই স্পষ্ট কীভাবে ভোট হয়েছে।
তৃণমূলের পাল্টা যুক্তি, সংখ্যালঘু এলাকা বলেই মোটে ভোট পায়নি বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news