ওয়েব ডেস্ক :
বলিউডের তারকরা যেমন এক একজন সেলিব্রেটি ঠিক তেমনই তাদের সন্তানদের দিকেও ক্যামেরা তাক করে রাখেন শাটারবাগরা। কোনও ভাবেই মা-বাবাদের থেকে কম যান না এই খুদেরা। সে আরাধ্যা বচ্চন হোক বা শাহারুখ পুত্র আব্রাহাম সকলেই সেলেব। তবে সন্তাদের ক্যামেরার সামনে আনতে চান না বেশিরভাগ মা-বাবাই।
কিন্তু এ বিষয়ে অন্য মত করিনা কাপুরের। তিনি জানান, তাঁর সাত মাসের ছেলে তইমুরের ছবি তোলায় তাঁর কোনও আপত্তি নেই। আর এখন যুগ বদলাচ্ছে, তাই ক্যামেরা মানুষের হাতে হাতে ফেরে। তাই এটাই স্বাভাবিক আপনি যেখানে যান না কেন ক্যামেরা সঙ্গে থাকবেই। করিনা এও বলেন, “তইমুর ভীষণ মিষ্টি বাচ্চা। আর পাঁচটা বাচ্চার মতই স্বাভাবিক তইমুরও। তাই তাকে অন্যভাবে কেন দেখা হবে। এটা ওর জীবন, আর সেইসঙ্গে তইমুর ভীষণ মিষ্টি দেখতেও।”
করিনা এও জানান, এটা বেশ শক্ত নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজগৎ দুটোকে সামলানো, বিশেষত তইমুর হওয়ার পর এটা আরও বেশি কঠিন হয়ে গেছে। করিনা শেষ ছবি ‘উড়তা পঞ্জাব’। তবে খুব শীঘ্রই নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন করিনা তখন তইমুরও তাঁর সঙ্গেই থাকবেন। অন্যদিকে সেইসময় বাবা সেফ আলিকেও বেশ দায়িত্বশীল হতে হবে বলেও জানান করিনা। অন্তত করিনা অভিনীত ছবি ‘কি এন্ড কা’ তেমনই দেখা গেছে।
করিনা কাপুরের নতুন ছবি ‘ভিরে দি ওয়েডিং’ মুক্তি পাবে এবছরই। যে ছবিতে দেখা সোনাম কাপুর এবং সারা ভাস্করকেও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
রাষ্ট্রপতি নির্বাচন : চোরা ধ্বস টিএমসিতে, আড়াআড়ি ভাঙছে মুলায়মের দল
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news