ওয়েব ডেস্ক :
এই মুহূর্তে তিনি ব্যস্ত স্রেফ ছুটি কাটাতে। তাই আইআইএফএ-তে যোগ দিলেন না তিনি। কারণ এই মুহূর্তে তিনি নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন, সঙ্গী তাঁর প্রেমিক বিরাট কোহলি এবং ছোটবেলার এক বান্ধবী। কথা হচ্ছে অনুষ্কা শর্মাকে নিয়ে। আর বেড়ানোর সেইসব ছবি পোস্ট করা হচ্ছে অনুষ্কার ফ্যান ক্লাবে।
ইতিমধ্যেই ‘সুলতান’ এবং ‘অ্যা দিল হ্যায় মুশকিল’-এর জন্য পুরস্কার ব্যাগে পুরে ফেলেছেন অনুষ্কা। তবে তিনি অ্যাওয়ার্ড শো তে না গিয়ে প্রেমিক বিরাটের সঙ্গে সময়কেই বেশি প্রাধান্য দেন অনুষ্কা। শুধু বিরাটই নন, ছোটবেলার বান্ধবীর সঙ্গেও ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এমনকী ছবিতে দেখা যাচ্ছে একটি মলের মুদির কাউন্টারে রয়েছে অনুষ্কা-বিরাট।

অন্যদিকে প্রেমিকার সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট নিজেও, ক্যাপশন ‘মাচ নিডেড ব্রেক উইথ মাই লাভ’।

অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে জমিয়ে নিজেদের কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অনুষ্কা-বিরাট।
মুক্তির অপেক্ষায় অনুষ্কার নতুন ছবি ‘জব হ্যারি মেট সেজাল’। যেখানে অনুষ্কার বিপরীতে রয়েছেন শাহারুখ খান।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news