নীল রায়।
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দলের ছাত্র যুবদের কর্মশালায় তাঁর কথায় ধরা পড়ে অভিষেককে নিয়ে উদ্বেগ। তিনি বলেন “দু’দিন আগে অভিষেকের চোখ অপারেশন হয়েছে। এই নিয়ে ছ’বার চোখ অপারেশন হল। ওর মাথায়ও একটু প্রবলেম। তাই বাড়িতে বসেই কাজ করছে।”
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ হওয়ার পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তৃণমূলের যুব সংগঠনের সভাপতি। কিন্তু, ছাত্র ও যুবদের জন্য আয়োজিত এই সভায়হাজির ছিলেন তিনি। তবে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা কর্মসূচি দেখা যায়নি তাঁকে। সেই প্রসঙ্গেই একথা বলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “অভিষেক বাইরে বেরোচ্ছেন না মানে এই নয় যে তিনি কাজ করছেন না। ভালমতোই কাজ করছেন।” মমতা আরও বলেন, “হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমেও আপনারা পরস্পরের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রেখে চলতে পারেন। আমি অভিষেককে বলব হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করে দিতে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news