Breaking News
Home / TRENDING / শো-এর টিআরপি তলানিতে তাই অসুস্থ কপিল শর্মা, বলছেন কপিলের স্ত্রী

শো-এর টিআরপি তলানিতে তাই অসুস্থ কপিল শর্মা, বলছেন কপিলের স্ত্রী

ওয়েব ডেস্ক

কিছুদিন আগে খবর পাওয়া যাচ্ছিল বন্ধ হওয়ার মুখে কপিল শর্মার শো। যদিও সে তথ্য ভুল বলে দাবি করে কপিলের শো-এর এক অভিনেতা কিকু। কিকু এও জানান, কপিল শারীরিক অসুস্থতার জন্য শুটিং করতে পারছেন না। সুস্থ হলে আবার শুরু হবে শুটিং।

তবে এদিকে উঠে আসছে অন্য তথ্য। বেশ কিছুদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছেন কপিল শর্মা। যখন ইচ্ছে হচ্ছে শুটিং করছেন আবার ইচ্ছে মতো প্যাক আপ করে দিচ্ছেন। যদিও কপিল এ বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁর অন স্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তী জানান, বেশ কিছু ধরেই কপিল মানসিকভাবে বিপর্যস্ত। কারণ, শ-এর টিআরপি ভাল যাচ্ছে না। অন্যদিকে একটু একটু করে কমতে বসেছে শো-এর টিআরপি। যার জন্য শারীরিকভাবেও ভাল নেই কপিল।

সাম্প্রতিক অতীতে কপিলের শো-এর অন্যতম অভিনেতা সুনীল গ্রোভার শো ছেড়ে চলে যান। যার কারণ, বিমানে কপিলকে জুতো ছুঁড়ে মেরেছিলেন কপিল। সেই নিয়ে যথেষ্ট সমালোচনার মুখেও পড়েন কপিল। পরে সুনীলের কাছে ক্ষমা চাইলেও সুনীল এই শো-এ আর ফিরতে রাজী হননি। আর তারপর থেকেই একটু একটু করে পড়তে থাকে শো-এর টিআরপি।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

আরও পড়ুন 

মাধুরীর জীবনে বদল আনলেন প্রিয়ঙ্কা, কী করলেন?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *