জয় ঘোষ।
আগামীকাল কলকাতা আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ চালক মোহন ভাগবত। তাই রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন ভাগবত৷ সেখান থেকে চলে যাবেন কলকাতার আরএসএসের কার্যালয় কেশব ভবনে। সূত্রে খবর, সকাল থেকে কেশব ভবনে একাধিক বৈঠক করবেন তিনি। খতিয়ে দেখবেন দক্ষিণবঙ্গে সঙ্ঘের সাংগঠনিক কাজ।
দক্ষিণবঙ্গের আরএসএস প্রধান জিষ্ণু বসু বলেন, “মূলত সাংগঠনিক কাজে তাঁর এই রাজ্য সফর ৷ আগামীকাল আরএসএসের একাধিক সাংগঠনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।” আরএসএস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল বৈঠকের পর রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরণের পরিবর্তন হতে পারে। নিয়মানুযায়ী, আরএসএস থেকে যদি কাউকে দায়িত্ব মুক্ত করা হয়। তাহলে তাঁকে বিজেপিতে জায়গা দেওয়াই রেওয়াজ। দক্ষিণবঙ্গের আরএসএস প্রধান জিষ্ণু বসুকে দায়িত্ব মুক্ত করতে পারেন বলে গোপন সূত্রে খবর। তাঁর জায়গায় সঙ্ঘ নতুন কাউকে ওই পদে নিয়ে আসতে পারে বলেও খবর। তাই জিষ্ণু বসুকে আনুষ্ঠিক ভাবে বিজেপির সাংগঠনিক পদে নিয়ে আসা হবে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খুলতে নারাজ গেরুয়া শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Jai sree ram. Bharat Mata ki jai.
Thanks Mohan vhaket ji. Chor hataiya bjp bachao