নিজস্ব সংবাদদাতাঃ
কন্যাশ্রী প্রকল্পে আবেদনের জন্য আয়ের উর্ধ্বসীমা তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এতদিন কন্যাশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আয়ের উর্ধ্বসীমা ছিল বার্ষিক দেড় লক্ষ টাকা। সেই উর্ধ্বসীমা এবার তুলে দেওয়া হচ্ছে।’ মুখ্যমন্ত্রী আরও জানান, ‘ফলে অতিরিক্ত ২০০ কোটি টাকা খরচ বাড়বে। কিন্তু এই কন্যাশ্রীর মেয়েরাই ২ লক্ষ কোটি টাকা রোজগার করে নিয়ে আসবে।’ কন্যাশ্রীর মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন ‘কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়’ গড়ার কথা। সেই সঙ্গে তিনি শিক্ষা দপ্তর ও স্কিল ডেভলপমেন্ট দপ্তরকে নির্দেশ দেন কন্যাশ্রীর এই ছাত্রীদের আগামী দিনে পড়াশুনার পাশাপাশি চাকরির জন্য যাতে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা যায় সেটা দেখার। এখনও পর্যন্ত ৫০ লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। আয়ের উর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে এই মুহূর্তে নতুন ৩ লক্ষ নাম নথিভুক্ত হবে মনে করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news