নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়িঃ হাজার বিজ্ঞাপন, হাজারও সচেতনতার পরেও ফের জালিয়াতের খপ্পরে পরে নিজের শেষ জীবনের গচ্ছিত লক্ষ টাকা খোয়ালেন শিলিগুড়ির এক নাগরিক। ব্যাঙ্কের নাম করে ফোন, ভয় পেয়ে সমস্ত গোপন তথ্য তুলে দিলেন জালিয়াতের হাতে। তাতেই বিপত্তিতে পড়লেন ফারজান আলি।
শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীর উত্তরকন্যা এলাকার বাসিন্দা ফরজান। জানা গেছে, চলতি মাসের ১২ তারিখ সকাল দশটা নাগাদ ব্যাংক ম্যানেজারের নাম করে একটি ফোন আসে তার কাছে। অপর প্রান্ত থেকে ফোনে বলা হয়- ‘আমি স্টেট ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিংক করাতে হবে, আধার লিঙ্ক না করলে আপনার অ্যাকাউন্ট আজকেই ফ্রিজ হয়ে যাবে, এখনি আপনার এটিএমের পিন নম্বর এবং কার্ড নাম্বার বলুন।’ এই বার্তা ফোনে পাবার পর ভয়ে ফারজান আলি মোবাইলের নিজের একাউন্টেরর সমস্ত তথ্য বলে দেন ম্যানেজার পরিচয় দেওয়া ব্যক্তির কাছে। পরদিন ১৩ তারিখ সকালে পর পর তার মোবাইলে এসএমএস আসতে শুরু করে। প্রতিটি এসএমএস দেখে বুঝতে পারেন তার একাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নিচ্ছে কেউ বা কারা। চোখের নিমেশে প্রায় পাঁচ দফায় মোট ৯৭,৮৯৫ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রথমে এসএমএস দেখে হকচকিয়ে যান ফারজান। তারপর ছুটে যান স্টেট ব্যাংকের শাখায়। সেখানে পাস বই আপডেট করে দেখেন একই ঘটনা। দফায় দফায় তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি ব্যাংকের আধিকারিকদের জানান তিনি। ব্যাংকের ম্যানেজার তাকে জানান তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি জেনে মানসিকভাবে ভেঙে পড়েন পেশায় মুদি দোকানি ফারজান আলি। তাকে পুলিশের দ্বারস্থ হওয়ার উপদেশ দেন ব্যাংক ম্যানেজার। এরপর ফারজান সাইবার সেলে অভিযোগ জানান। তদন্ত বিষয়ে পুলিশ আস্বস্ত করেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news