Breaking News
Home / TRENDING / ফের বোমাবাজি কাঁকিনাড়ায়, আহত এএসআই, জখম কাউন্সিলর

ফের বোমাবাজি কাঁকিনাড়ায়, আহত এএসআই, জখম কাউন্সিলর

ওয়েব ডেস্ক:

ফের বোমাবাজি কাঁকিনাড়ায়। রাতভর চলল তাণ্ডব। বোমার স্প্লিন্টারে আহত হলেন এক এএসআই। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন এলাকার কাউন্সিলর। এলাকায় দিনের পর দিন চলা হিংসা বন্ধ না হওয়ায় প্রশাসনের উপরে চূড়ান্ত ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে না। যারা বার বার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে সেই অপরাধীদের গ্রেফতার করছে না প্রশাসন।

স্থানীয়দের আরও অভিযোগ, দাগি অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, উল্টে সাধারণ মানুষকে হেনস্থা করছে পুলিশ। বাড়ি বাড়ি ঢুকে নিরিহ সাধারণ মানুষকেই তুলে নিয়ে যাচ্ছে। প্রশাসনের ওপর থেকে তাঁরা যে আস্থা হারাচ্ছেন এদিন তা প্রকাশ্যেই জানান বাসিন্দারা।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে থেকে শুরু হওয়া যে অশান্তি তা থামবার নাম নিচ্ছে না ভাটপাড়া-কাঁকিনাড়ায়। মঙ্গলবার রাতের বোমাবাজি ফের তা স্পষ্ট করল। স্থানীয়দের বক্তব্য, কাঁকিনাড়ার আর্য সমাজ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত অবস্থা খুবই খারাপ। এমনকী ভাটপাড়া থানার চত্ত্বরও অপরাধীদের মুক্ত এলাকা হয়ে দাঁড়িয়েছে। যদিও থানার সামনের দোকানপাট  ও বাজার  খোলা। কিন্ত কাঁকিনাড়া বাজার আজও আংশিক বন্ধ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *