নিজস্ব সংবাদদাতা:
কাটমানি ফেরানোর দাবিতে এবার পোস্টার পড়ল হুগলির কানাইপুরের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। উত্তরপাড়া থানার কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের এই পুরপ্রধান আচ্ছালাল যাদবের যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। তৃণমূলের এই ডাকাবুকো নেতার বিরুদ্ধে পুকুর ভরাট সহ বিভিন্নভাবে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়ল কানাইপুরের বিভিন্ন এলাকায়। সেই পোস্টারের নীচে লেখা আছে ‘কানাইপুর অঞ্চল নাগরিকবৃন্দ’। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। পঞ্চায়েতে গিয়ে বিষয়টি দেখছি। উল্লেখ্য, আচ্ছালাল যাদব কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ দিলীপ যাদবের দাদা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news