ওয়েব ডেস্ক:
জাতীয় নাগরিকপঞ্জী-র থেকে বাদপড়াদের অতিরিক্ত তালিকা প্রকাশ করল অসম সরকার। যোগ্যতার বিচারে সেই তালিকা থেকে বাদ পড়ল ১,০২,৪৬২ জন।
প্রসঙ্গত, গতবছরের খসড়া তালিকায় এদের নাম থাকলেও পরে নাম বাদ যায়। উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই প্রথম নাগরিকপঞ্জী প্রকাশ করে অসম সরকার। সে সময় আবেদন করেছিলেন ৩.২৯ কোটি মানুষ। ২.৯ কোটি মানুষের নাম নথিভূক্ত হয়। সেই তালিকা প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তবে ভারত সরকার জানিয়ে দিয়েছিল কাজ হবে নিয়ম মেনে, কোনও অবৈধ নাগরিকের নাম তালিকায় থাকবে না। যদিও বিরোধীরা অভিযোগ করে, বাংলাদেশি বিতাড়নের নামে বৈধ নাগরিকদের নামও বাদ দিচ্ছে সরকার।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নজরদারিতে তৈরি হচ্ছে বর্তমান নাগরিকপঞ্জী। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ জুলাই। তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের ঠিকানায় চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news